ভাড়া বৃদ্ধির দাবিতে সোমবার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন।
তাতে শামিল হতে চলেছে শহরের হলুদ ও নীল সাদা ট্যাক্সিগুলি। পাশে রয়েছে অ্যাপ ক্যাবও। সপ্তাহের প্রথম দিনই চরম নাকাল হতে হবে নিত্যযাত্রীদের।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার প্রায় ১০ হাজার ট্যাক্সি এই আন্দোলনে সামিল হবে।
প্রতিবাদস্বরূপ এদিন কোনও ট্যাক্সি তারা রাস্তায় নামাবে না। মূলত পেট্রোল ডিজেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানোর দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি।অ্যাপ ক্যাব সংগঠনগুলিও ন্যায্য ভাড়া না দেওয়ার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচিতে থাকছে। মূলত এআইটিইউসি অনুমোদিত অনলাইন ক্যাব সংগঠনের সদস্যরা এই প্রতিবাদে সামিল হবেন।
এদিনই আবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে পরিবহন ভবন পর্যন্ত যাওয়ার কর্মসূচি রয়েছে এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব সংগঠনের সদস্যদের