টিকাকরণে উতসাহ বাড়াতে অভিনব উদ্যোগ নিলেন শহরের বিভিন্ন ক্লাব। দুর্গা পুজোকে সামনে রেখেই তাদের ঘোষণা, দুটি টিকা যাদের নেওয়া আছে তারাই হবেন তাদের পুজো মন্ডপের ভিআইপি গেস্ট।
টালা বারোয়ারি পুজো কমিটি জানিয়েছে, দু’টি ডোজ় নেওয়া আর প্রতিষেধক নেওয়ার শংসাপত্র দেখালেই ভিআইপি গেট দিয়ে ঢুকে যেতে পারবেন দর্শনার্থীরা।
দক্ষিণ কলকাতার সমাজসেবী সঙ্ঘ আবার মণ্ডপে প্রবেশের একটি পৃথক লেন বানাচ্ছে। যাঁদের প্রতিষেধকের দু’টো ডোজ় নেওয়া থাকবে, তাঁরা ওই লেন দিয়ে ঢুকতে পারবেন।একই রকম ভাবনাচিন্তা কাশী বোস লেন এবং লেক শিবমন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটির