ইয়াস বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে সরকার দুয়ারে ত্রাণ পরিষেবা চালু করেছে। এরই পাল্টা শুক্রবার থেকেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী চালু করেছেন ‘সেবা সপ্তাহ’ প্রকল্প। যেখানে প্রতিটি বুথে বুথে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ, খাদ্যসামগ্রী, পোশাক তুলে দেবেন বিজেপি নেতৃত্ব। আগামী এক সপ্তাহ এই বিধানসভার ২৭৮টি বুথেই এই কর্মসূচি চলবে বলে বিজেপি নেতৃত্বরা জানিয়েছেন।