কসবার ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে সুর চড়িয়েছে বিজেপি। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী । বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, অভিযুক্ত দেবাঞ্জন দেব কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয়ে একাধিক জায়গায় ভুয়ো ক্যাম্প করেছেন। বিধানসভার বিরোধী দলনেতার প্রশ্ন, কোভিশিল্ডের নামে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া জরুরি। প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা কীভাবে সকলের নজর এড়িয়ে গেল? ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কারও মৃত্যু হলে তা কেন্দ্রের ঐতিহাসিক গণটিকাকরণ অভিযানের পক্ষে খারাপ দৃষ্টান্ত হবে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করেছেন শুভেন্দু অধিকারী