কাঁথি কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে। ন’বছর এই পদে ছিলেন তিনি।
ইউনিয়নের বৈঠকে ধ্বনি ভোটে তাঁকে সভাপতির পদ থেকে সরানো হয়।যদিও এনিয়ে শুভেন্দু অধিকারীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে আপাতত কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদেই থাকছেন শুভেন্দু।
সম্প্রতি, কাঁথির সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার এ’নিয়ে বৈঠক হয়।
কিন্তু সেই বৈঠকের উপর স্থগিতাদেশ ঘোষণা করে কলকাতা হাইকোর্ট।