নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে হাই কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

Updated : Jun 20, 2021 14:12
|
Editorji News Desk

নির্বাচন পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বৃহত্তর বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার। বঙ্গে ভোট পরবর্তী অশান্তি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে গত ১৮ জুন তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পুনর্বিবেচনার দাবিতেই বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। গত শুক্রবারের নির্দেশে ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, প্রয়োজনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের রাজ্যে এসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার কথাও বলেছে আদালত। আদালত জানিয়েছে,কমিশনকে সাহায্য করতে হবে রাজ্যকে।

TMCstate govtBJP

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর