National Human Rights Commission : মানবাধিকার কমিশনের রিপোর্টকে চ্যালেঞ্জ করে আদালতে যাবে রাজ্য

Updated : Jul 18, 2021 08:48
|
Editorji News Desk

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে আদালতে যেতে পারে রাজ্য। এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। ওই রিপোর্টকে চ্যালেঞ্জ জানানো হবে। রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় যাঁদের রাখা হয়েছে, তাঁদের দিয়ে মানহানির মামলা করানোরও ভাবনাও আছে।

ভোট পরবর্তী অশান্তির প্রেক্ষাপটে প্রকাশ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের বিস্ফোরক রিপোর্ট। হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে আইনের শাসন নেই, আছে শাসকের আইন।

পুলিশ-রাজনীতিবিদ ক্ষতিকারক আঁতাঁতের অভিযোগ করে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয় - রিপোর্টে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ককে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় রেখেছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্য সরকারের এই ভাবনাকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

West BengalBJPNHRC reportTMC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর