জামাইষষ্ঠী উপলক্ষ্যে বুধবার কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের সব দফতরে পূর্ণদিবস ছুটি থাকবে। রাজ্য সরকারের সমস্ত বিভাগ ও অধীনস্থ সংস্থাগুলিতে জামাইষষ্ঠী উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে রাজ্যে বিধিনিষেধের মেয়াদ ৩১ জুন পর্যন্ত পর্যন্ত বাড়ানো হয়েছে। এই শিথিলতার মধ্যে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিসের কাজ হবে বলে জানানো হয়েছে। এরইমধ্যে জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্য সরকার বুধবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল।ফলে আগামী ১৭ জুন থেকে রাজ্য সরকারি অফিসগুলিতে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে।