Bengal state Budget:দেড় কোটি কর্মসংস্থান, রোড ট্যাক্সে ছাড় সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য বাজেটে

Updated : Jul 07, 2021 16:56
|
Editorji News Desk

তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার বাজেট পেশ তৃণমূল সরকারের। অর্থমন্ত্রী অমিত মিত্রের অসুস্থতার কারণে এ বার বাজেট পেশ করছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সপ্তদশ বিধানসভার এটাই প্রথম বাজেট। 

কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা হল রাজ্য বাজেটে? দেখে নেওয়া যাক একনজরে।

রাজ্যের জন্য ৩,০৮,৭২৭ কোটি ব্যয় বরাদ্দ করা হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে।স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়।
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত রোড ট্যাক্স মকুব।
আগামী পাঁচ বছরে রাজ্যে দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাজেটে।

কোভিড ম্যানেজমেন্টে ১৮৩০ কোটি, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের খাতে ২৫০ কোটি, লক্ষী ভাণ্ডার (নারী ও শিশু উন্নয়ন) প্রকল্পে ১০ হাজার কোটি, স্বাস্থ্য সাথী খাতে ১৯০০ কোটি
টাকা বরাদ্দ করা হয়েছে। সামাজিক সুরক্ষায় মোট বরাদ্দ করা হয়েছে ১৮,৬৫০ কোটি।

আমফানে কেন্দ্রের কাছ থেকে ২২৫০ কোটি টাকার বেশি পাইনি। ইয়াসের পর ২১ হাজার কোটি টাকা চেয়েছিলাম, পেয়েছি মাত্র ৩০০ কোটি টাকা

StateBudget

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর