জনপ্রিয়তা কমে যাওয়ার ভয় পাচ্ছেন শাহরুখ খান(Shah Rukh Khan)? তা-ও কখনও হতে পারে! কিন্তু এই আলোচনাতেই তোলপাড় ছসোশ্যাল মিডিয়া। নেপথ্যে একটি নতুন প্রেমো।
এই আলোচনার সূত্রপাত ডিজনি হটস্টারের নতুন প্রোমো থেকে। সেই প্রোমো পোস্ট করে শাহরুখ লিখেছেন, ''পিকচার অভি বাকি হ্য়ায়, মেরে দোস্ত"।
ফ্যানেদের প্রশ্ন হঠাৎই কেন এই প্রোমোতে দেখা দিলেন শাহরুখ? তাহলে কি তাঁর কোনও সিনেমা রিলিজ করতে চলেছে ওটিটিতে।
শোনা যাচ্ছে ফ্যানেদের জন্য চমক আনতে চলেছেন কিং খান(SRK)। সিনেমা নয়, ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন বলিউডের বাদশা।
শাহরুখের বন্ধু করণ জোহার (Karan Johar) সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন,'আমি কখনও ভাবতে পারিনি আমায় এইদিন দেখতে হবে যে বলিউডের বাদশাও দর্শকের মন থেকে হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছে। এবার আমার পক্ষে সব দেখা সম্ভব।' অন্যদিকে শাহরুখের রসবোধে মজেছেন রণবীর সিং।