Sourav Ganguly : সৌরভের জীবন নিয়ে তৈরি হবে ছবি, দাদার চরিত্রে রণবীর?

Updated : Jul 13, 2021 15:29
|
Editorji News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হবে সিনেমা। শোনা যাচ্ছে, মহারাজের ভূমিকায় অভিনয় করতে পারেন রণবীর কপূর

সৌরভের জীবনচিত্র তৈরি করার জন্য বিশাল অঙ্কের অর্থ নিয়ে নামছে ভায়াকম প্রযোজনা সংস্থা। ১৯৯৬ সালে শতরান দিয়ে জাতীয় দলে অভিষেক, ম্যাচ গড়াপেটা কাণ্ডে টালমাটাল ভারতীয় ক্রিকেটের নেতৃত্বদান, স্টিভ ওয়-র অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে দেওয়া, লর্ডসের বারান্দায় জামা ওড়ানো থেকে ২০০৩ সালে বিশ্বকাপ জয়ের মুখ থেকে ফিরে আসা- সৌরভের কেরিয়ারে মশলার অভাব নেই। বার বার দল থেকে বাদ যাওয়া এবং রাজকীয় ভঙ্গিতে ফিরে আসা থেকে শুরু করে ভারতীয় বোর্ডের প্রধানের দায়িত্বলাভ- সবকিছুই থাকবে ছবিতে।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে জীবনচিত্র নজর কেড়েছিল। অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। কপিল দেবের জীবনচিত্রও তৈরি হচ্ছে। অভিনয় করবেন রণবীর সিংহ। মিতালী রাজকে নিয়ে তৈরি হতে চলা জীবনচিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। কাজ চলছে ঝুলন গোস্বামীর জীবনচিত্র নিয়েও। সেখানে অভিনয় করার কথা অনুষ্কা শর্মার। এ বার জল্পনায় সৌরভের জীবনচিত্র।

Ranbir KapooDadaSourav Ganguly biopicSourav Ganguly

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ