Dilip Ghosh: বঙ্গ বিজেপির সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে, নতুন সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার

Updated : Sep 20, 2021 21:05
|
Editorji News Desk

বড়সড় রদবদল হল রাজ্য বিজেপিতে। বিজেপির (BJP) রাজ্য সভাপতি পদ থেকে সরলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর জায়গায় বাংলার বিজেপির সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বালুরঘাটের সাংসদ। সোমবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে একথা জানানো হয়েছে। দিলীপকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। 

নতুন সভাপতি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন দিলীপ।

রাহুল সিনহার পর বঙ্গ বিজেপির শীর্ষপদে বসেন দিলীপ। তাঁর আমলেই বিজেপির নজরকাড়া উত্থান হয় বাংলায়। ২০১৬ সালে খড়গপুরের বিধায়ক হন তিনি। ২০১৯ সালে হন মেদিনীপুরের সাংসদ। অন্যদিকে সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে সাংসদ হন ২৯১৯ সালে। সংঘ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি।

সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পাওয়ায় দিলীপকে এবং রাজ্য সভাপতি হওয়ায় সুকান্তকে অভিনন্দন জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

JP NaddaDilip Ghosh

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর