Soumitra Khan : এক বেলায় সিদ্ধান্ত বদল! ইস্তফা ফেরালেন সৌমিত্র খাঁ

Updated : Jul 08, 2021 09:00
|
Editorji News Desk

 দুপুরে রীতিমতো ফেসবুক লাইভ করে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। রাতে সেই সৌমিত্রই আবার জানালেন, তিনি ইস্তফা ফিরিয়ে নিচ্ছেন। তাঁকে কেন্দ্রীয় নেতৃত্ব তেমনই নির্দেশ দিয়েছেন।
 ইস্তফা দেওয়ার সময় অনেক কথা বললেও সৌমিত্রের রাতের পোস্ট ছিল সংক্ষিপ্ত৷ তিনি কেবল জানিয়েছেন, দুপুরের ইস্তফা তিনি প্রত্যাহার করছেন। বিজেপি নেতা বিএল সন্তোষ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্যের নির্দেশেই তাঁর এই সিদ্ধান্ত বদল।
 দুপুরে সৌমিত্র শুভেন্দু এবং দিলীপকে তীব্র কটাক্ষ করলেও শুভেন্দু কোনও কড়া প্রতিক্রিয়া দেননি৷ শুভেন্দু বলেন, "আমি সৌমিত্রকে আমার সহকর্মী বলেই মনে করি।" দিলীপের প্রতি বিষ্ণুপুরের সাংসদের অভিযোগ ছিল, তিনি সব কথা অর্ধেক বোঝেন৷ দিলীপের উত্তর, "যার যেমন বোঝার শক্তি তিনি তেমন বুঝবেন। কে কী বোঝে, তা দেখার তার অধিকার তো তাঁকে দেওয়া হয়নি। হয়তো মন্ত্রীর লাইনে ছিলেন, পাননি, তাই হতাশ।"

soumitra khan

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর