আগামী অক্টোবরের মধ্যে আরও ৫টি ভ্যাকসিন ভারতে

Updated : Apr 12, 2021 09:44
|
Editorji News Desk

আগামী অক্টোবর মাসের মধ্যে আরও পাঁচটি সংস্থার ভ্যাকসিন পেতে চলেছে ভারত। সংবাদ সংস্থা এএনআই সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বর্তমানে ব্যবহৃত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের মতোই চলতি ২০২১ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের শেষ নাগাদ আরও পাঁচটি ভ্যাকসিন ভারত হাতে পেতে চলেছে।

ভারতে যে নতুন পাঁচটি ভ্যাকসিন আসতে চলেছে, সেগুলি হল স্পুটনিক-ভি ভ্যাকসিন। এটি রাশিয়ার তৈরি, ভারতে তৈরি করছে ডা. রেড্ডিজ। জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন, এটি বায়োলজিক্যাল ই-র সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি। নোভাভ্যাক্স ভ্যাকসিন, এটি সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি। জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন এবং ভারত বায়োটেকের ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন। এগুলির মধ্যে সব থেকে প্রথমে স্পুটনিক-ভি অনুমোদন পাবে। সব কিছু ঠিকঠাক চললে আগামী ১০ দিনের মধ্যেই জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে স্পুটনিক-ভি।

CoronaCovidcorona in bengalvaccine

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর