ভ্যাকসিনের জন্য কুপন বিলি ঘিরে ধুন্ধুমার। টিকা নেওয়ার জন্য সোনারপুরে হাতাহাতি। গতকালই, নবান্নর তরফে জানানো হয়, ভিড় সামাল দিতে কুপন ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না।
আর সেই কুপল বিলিকে ঘিরেই চরম উত্তেজনা ছড়াল সোনারপুরের কালিকাপুর ১ নম্বর পঞ্চায়েত অফিসে। ভোর থেকেই ছিল লম্বা লাইন।
কে আগে কুপন নেবেন তা নিয়ে লাইনে হুড়োহুড়ি শুরু হয়। প্রথমে বচসা, সেখান থেকে শুরু হয়ে যায় হাতাহাতি।
ধাক্কা মেরে কয়েকজনকে লাইন থেকে বের করে দেওয়া হয়। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এদিন ১২০০ কুপন বিলি করা হয়।
তার থেকে বেশি মানুষ লাইনে দাঁড়ানোতেই গন্ডগোলের সূত্রপাত। গতকালই ভ্যাকনিনকে ঘিরে জলপাইগুড়ির ধূপগুড়ির ভ্যাকসিন সেন্টারে দেখা দেয় চরম বিশৃঙ্খলা