Tanushree Chakraborty Marriage: বিয়ে করছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী? কী বলছেন নায়িকা নিজে?

Updated : Aug 23, 2021 14:09
|
Editorji News Desk

বলিউডের চেয়ে টলিউডে গসিপ কিছু কম ছড়ায় না। নুসরত জাহানের মা হতে চলার খবরের পরপরই টলিউডের বাকি দুই নায়িকার বিয়ে-প্রেম জীবন নিয়ে ঘোর আলোচনা, গুজব ছড়াচ্ছে চারপাশে। মিমি চক্রবর্তী আর তনুশ্রী। এ'সবের মাঝে আবার তনুশ্রীর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এক ছবি নতুন করে গুজবের আগুনে ঘি ঢেলেছে। কনের সাজে তনুশ্রী। 

কনের সাজে নিজের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। পোস্টের ক্যাপশনে ধন্যবাদ জানিয়েছেন তাঁর সাজপোশাকের দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের। কেন এই ছবি পোস্ট করেছেন সে বিষয়ে একটি কথাও বলেননি তিনি,সেখান থেকেই ফ্যানেদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী?

তনুশ্রীর আপলোড করা সেই ছবির কমেন্টে মিমি লেখেন, 'বিয়েটা কবে?' তার উত্তরে তনুশ্রী লেখেন, 'তোর বিয়ের এক দিন আগেই।' দুই নায়িকার ভার্চুয়াল খুনসুটিতে মজা পেয়েছেন অনুরাগীরাও। 

যদিও বিয়ে নিয়ে দুই নায়িকার কেউই এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে এক ব্যবসায়ীর সঙ্গে তনুশ্রীর দীর্ঘ প্রণয় পর্বের কথা শোনা যায় বলিউডে কান পাতলেই। ঘরোয়া পার্টিতেও একসঙ্গেই দেখা যায় তাঁদের। বিয়ের সানাই কি তাহলে বাজতে চলেছে খুব শিগগির?

Tanushreebengali cinematollywood industryGossip GirlMarriage

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ