এসএসকেএমে ভর্তি শোভন চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।বুধবার রাতে এসএসকেমে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর এমনটাই জানান তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে মদন মিত্রর সঙ্গে দেখা করার নাম করে, নিরাপত্তা রক্ষীকে ঠেলে সরিয়ে দু’ জন শোভন চট্টোপাধ্যায়ের ঘরে জোর করে ঢুকে পড়েন।মানসিক উদ্বেগ থেকেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলেও দাবি করেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়।হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে শোভন চট্টোপাধ্যায়ের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। পাশাপাশি রক্তের নমুনার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে প্রাক্তন মেয়রের। আজ মেডিক্যাল বোর্ডের সদস্যরা সেই রিপোর্ট খতিয়ে দেখবেন।