বাবা ফরাসি, আর মা পোল্যান্ডের। তাদের তিন সন্তান এখন নেট দুনিয়ার নয়া সেনসেশন। দার্জিলিং চিড়িয়াখানার তিন স্নো লেপার্ড শাবকের খেলা করার ভিডিওতে মন মজেছে নেটিজেনদের।
জন্মের পর প্রথম তিনমাস মায়ের দুধের স্বাদ ছাড়া আর কিচ্ছু পায়নি বেচারারা। এই সদ্য মাংসের স্বাদ পেয়েছে। এখন আর ওদের পায় কে? মিষ্টি ছানাদের মন ভালো করা ভিডিও এখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সবাই।
দার্জিলিং-এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে এখন সব মিলিয়ে রয়েছে ১২ টি স্নো লেপার্ড।