প্রবীণ রাজনীতিক তথা কাঁথির সাংসদ শিশির অধিকারীকে পশ্চিমবঙ্গ বাদে অন্য কোনও একটি রাজ্যের রাজ্যপাল করার বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই খবর মিলেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা৷ সূত্রের খবর, দেশের পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গ লাগোয়া দু’টি রাজ্য এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনায় রয়েছে। শিশির নিজে ওই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানেন না বলে দাবি করেছেন। তবে তাঁর কাছে রাজ্যপাল হওয়ার প্রস্তাব এলে তিনি তা ফেরাবেন না বলেই তাঁর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য। সম্প্রতি ছেলে শুভেন্দুর পথ ধরে শিশিরও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে তাঁর সম্মানজনক পুর্নবাসন নিয়ে ভাবছেন অমিত শাহরা।