Shilpa Shetty: মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে বয়ান রেকর্ডের সময় ভেঙে পড়লেন শিল্পা

Updated : Jul 26, 2021 14:37
|
Editorji News Desk

স্বামী রাজ কুন্দ্রার সমস্ত কূকীর্তির  কথা কি জানতেন স্ত্রী শিল্পা শেট্টি? এই নিয়েই এখন নানা জল্পনায় সরগরম বিনোদন দুনিয়া।

রাজ কুন্দ্রাকে গ্রেফতারের পর মুম্বই ক্রাইম ব্রাঞ্চ হানা দেয় শিল্পার প্রাসাদোপম বাড়িতে। অভিনেত্রীর বয়ান রেকর্ডের সময় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের  সামনে বলিউড অভিনেত্রী ভেঙে পড়েন বলে জানা গেছে। দেশের একটি শীর্ষ স্থানীয় দৈনিকের দাবি, জেরার সময় রাজ কুন্দ্রাকে শিল্পার কাছে আনা হলে,তদন্তকারীদের সামনেই কুন্দ্রার সঙ্গে ঝগড়া বেঁধে যায় শিল্পার।দৈনিক সংবাদপত্রে দাবি করা হয়েছে, শিল্পার বিবৃতি রেকর্ডের সময় তিনি যথেষ্টই নার্ভাস হয়ে পড়েন, কথা বলতে গিয়ে বারবার কেঁপে উঠেছে গলা

।পর্ন কাণ্ড ঘিরে যে হটশট অ্যাপের কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে শিল্পার কোনও যোগ নেই বলে জানিয়েছেন রাজ ঘরনী। তিনি এও জানান যে, হটশট অ্যাপে কী চলত, তা সম্পর্কে তিনি একেবারেই কিছু জানতেন না।

তবে বয়ান রেকর্ডের সময় শিল্পা জানান যে, 'ইরোটিক' বিষয় আর 'পর্ন' দুটি আলাদা বিষয়। প্রসঙ্গত, এক্কেবারে একই বক্তব্য রাজও আদালতে পেশ করেন।

 

Raj KundraRaidsShilpa Shetty

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ