পর্ন কাণ্ডে গ্রেফতার হওয়ার পর অল্প সময়ের জন্য মুম্বইয়ের বাড়িতে ফিরেছিলেন রাজ কুন্দ্রা। সেই সময় রাজের সঙ্গে চূড়ান্ত কথা কাটাকাটি হয় শিল্পার। পুলিশ সূত্রে খবর, স্বামীর গ্রেফতারের পর থেকেই মানসিক ভাবে চূড়ান্ত ভেঙে পড়েছেন শিল্পা শেট্টি। রাজকে বারবার তিনি জিজ্ঞেস করেন, "এসব করার কী দরকার ছিল?'
রাজের মুখোমুখি হওয়ার পরই উত্তেজিত হয়ে পড়েন শিল্পা। উচু গলায় কথা বলতে শোনা যায় দু'জনকেই। পরিবারের সম্মান নষ্ট করেছেন রাজ, এই বলে কান্নায় ভেঙে পড়েন শিল্পা।
রাজ কুন্দ্রা কাণ্ডে শিল্পাকে এখনও পর্যন্ত দু'বার জেরা করেছে পুলিশ। যদিও পর্ন কাণ্ডে শিল্পাও জড়িয়ে, এরকম প্রমাণ মেলেনি এখনও। রাজ কুন্দ্রার ঘটনার জেরে বেশ কিছু বিজ্ঞাপন এবং অন্যান্য কাজ থেকে তাঁর নাম বাদ পড়েছে বলেও জানিয়েছেন বলিউড অভিনেত্রী।