Siddharth Shukla: সিদ্ধার্থকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পরিবারের সঙ্গেই ছিলেন বিশেষ বন্ধু শাহনাজ গিল

Updated : Sep 03, 2021 15:51
|
Editorji News Desk

সিদ্ধার্থকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্য ছাড়াও সঙ্গে ছিলেন সদ্য প্রয়াত অভিনেতার বিশেষ বন্ধু শাহনাজ গিল। এমনটাই জানা গিয়েছে সুত্র মারফত। 

মাত্র ৪০ বছরে ম্যাসিভ হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। আকস্মিক এই মৃত্যুতে কার্যত থমকে গিয়েছে বলিউড। প্রয়াত অভিনেতার শেষ রাতটি নিয়ে গত একদিন নানা রকম খবর ছড়িয়েছে গণ মাধ্যম-সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি জানা গিয়েছে সিদ্ধার্থকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সঙ্গে ছিলেন শাহনাজও। 

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী মৃত্যুর সময় সিদ্ধার্থের পাশে মা এবং শাহনাজ দুজনেই ছিলেন। শারীরিক অস্বস্তির কথা জানানোর পর সিদ্ধার্থকে তাঁরা প্রথমে লেবু জল, পরে আইসক্রিম দেন। তাতেও খুব একটা কাজ না দেওয়ায় সিদ্ধার্থ ঘুমোতে চলে যান। বেশ কয়েক ঘণ্টা পর কোনো সাড়া না পেয়ে শাহনাজ পরিবারের সবাইকে ডাকেন, ডাকা হয় পারিবারিক চিকিৎসককেও। তিনিই প্রথম মৃত্যুর খবর দেন পরিবারকে। 

বিগবস সিজন ১৩ এ সিদ্ধার্থ-শাহনাজ জুটি খুব জনপ্রিয়তা লাভ করে। তাঁরা নিজেরা জনসমক্ষে স্বিকার না করলেও শোনা যায় দু'জনের সম্পর্ক প্রেমেরই ছিল। বিগবসের পরে দু'টি মিউজিক ভিডিওতেও একসঙ্গে কাজ করেছিলেন সিডনাজ জুটি। 

 

Siddharth ShuklaBig Boss

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ