দেখতে দেখতে বলিউডে প্রায় তিন দশক পার করলেন শাহরুখ খান। তাঁর প্রথম ছবি দিওয়ানা মুক্তির ২৯ বছর পূর্ণ হল। তাতেই স্মৃতিমেদুর বাদশা।
দিল্লির একেবারে ননফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ছেলেটার আজকের শাহুরুখ খান হয়ে ওঠার পেছনে দর্শকদের ভালোবাসার অবদানটা অস্বীকার করেন না শাহরুখ। এবারেও অন্যথা হলো না।
সোশ্যাল মিডিয়ায় কিং খান জানিয়ে দিলেন তাঁর অনুরাগীদের প্রতি তাঁর কৃতজ্ঞতা। লিখলেন, "ধন্যবাদ। ভালোবাসা পাওয়াটা খুব প্রয়োজন ছিল"।