মোদি মন্ত্রিসভার সম্প্রসারণ ঘিরে নানা জল্পনা। বাংলা থেকে মোদীর মন্ত্রীসভায় কারা টাঁই পাবেন এ নিয়ে আসছে একাধিক নাম। এরমধ্যেই সোশাল মিডিয়া পোস্ট করে যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ইস্তফার কারন একান্ত ব্যক্তিগত বলে দাবি করছেন সাংসদ।ফেসবুক পোস্টে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে সৌমিত্র লিখেছেন, তিনি এখন থেকে আর যুব মোর্চার সভাপতি থাকছেন না।কবে কি দল ছাড়ছেন তরুণ নেতা? সেই জল্পনায় জল ঢেলে সাংসদ ফেসবুক পোস্টে লিখেছেন বিজেপিতে আছি, ছিলাম এবং থাকব।”