জন বার্লার পর এবার সৌমিত্র খাঁ। পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদ বলেন, এলাকার মানুষের উন্নয়ন ও চাকরির জন্যই পৃথক জঙ্গলমহল রাজ্যের প্রয়োজন। বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসাসনসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে যে পৃথক জঙ্গলমহল জেলা ছিল, সেটিকেই আলাদা রাজ্য করা হোক বলে দাবি সৌমিত্রর। সাংসদের বক্তব্য “নিজেদের বাঁচাতে এবং বাংলার মানুষের চাকরির জন্য, উন্নয়নের জন্য জঙ্গলমহল রাজ্যের দাবি তোলা যেতেই পারে। এটা কোনও রাজ্যের বিরুদ্ধে নয়।