Saira Banu Birth Day: আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানুর জন্মদিন, কেমন ছিল মেয়েবেলা?

Updated : Aug 23, 2021 10:43
|
Editorji News Desk

আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানুর(Saira Banu) জন্মদিন।এ বছর ৭৭-এ পা দিলেন অভিনেত্রী সায়রা বানু(Saira Banu)। এই বয়সেও সত্তরের দশকের নায়িকা দারুণ সুন্দরী। ব্রিটিশ ভারতের মুসৌরিতে জন্ম ১৯৪৪ সালের ২৩ অগাস্ট |

মা ছিলেন তিন ও চার দশকের নামী নায়িকা নাসিম বানু | বাবা‚ প্রযোজক এহসান উল হক | (Photo Collected)।তাঁর বাবার পারিবারিক শিকড় খুবই অভিজাত |

কিন্তু মায়ের দিক দিয়ে পারিবারিক অবস্থান বিশেষ সম্মাননীয় ছিল না | সায়রা বানুর(Saira Banu) দিদিমা ছিলেন চামিয়াঁ বাঈ | বিভিন্ন রাজা-সুলতানের দরবারে নৃত্যগীত পরিবেশন করতেন তিনি |সায়র বানু ও তাঁর ভাই সুলতান যখন ছোট‚ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের বাবা মায়ের |

দুই ভাইবোনকে পাঠিয়ে দেওয়া হয় ইংল্যান্ডে | লন্ডনে দীর্ঘদিন ছিলেন দুজনে | ১৬ বছর বয়সে প্রথম অভিনয় করে সায়রা বানুর(Saira Banu) ৷ শাম্মি কাপুরের বিপরীতে জঙ্গলি ছবিতে ৷

প্রথম ছবিতেই বাজিমাত ৷ দর্শক মনে জায়গা করে নেন নবাগতা ৷অভিনয়ের পাশাপাশি চূড়ান্ত জনপ্রিয় হয় তাঁর স্টাইল স্টেটমেন্ট ৷

তাঁর বেশিরভাগ পোশাক আর গয়না ছিল মা নাসিম বানুর ডিজাইন করা ৷ ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন দু রকমের পোশাকেই স্বচ্ছন্দ তিনি।শাম্মি কাপুর ছাড়া বিশ্বজিৎ‚ রাজেন্দ্র কুমার‚ জয় মুখার্জি‚ ধর্মেন্দ্রর সঙ্গে জমে ওঠে তাঁর জুটি ৷ গ্ল্যামারাস রোম্যান্টিক নায়িকার ভূমিকায় তিনি অতুলনীয়া 

Birthday celebration

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ