বুধবার ২১ জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতি এখন শেষ পর্বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তৃতা শোনার জন্য দিল্লিতে মোদী-বিরোধী নেতৃত্বকে আমন্ত্রণ জানাচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
বুধবার কলকাতা ছাড়া দেশের অন্যান্য রাজ্যে মমতার বক্তৃতা শোনানোর ব্যবস্থা করা হয়েছে। দেশের রাজধানী দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনা এবং শোনানোর আয়োজন করেছেন তৃণমূল সাংসদরা।
সেখানেই মোদী-বিরোধী নেতাদের আমন্ত্রণ জানিয়েছে তৃণমূলের সংসদীয় দল। সংসদের বাদল অধিবেশনের জন্য দেশের বিভিন্ন প্রান্তের সাংসদেরা এখন রয়েছেন রাজধানীতেই। সেই সুযোগ কাজে লাগিয়ে কংগ্রেস, আপ, এনসিপি, শিরোমনি আকালি দল, শিবসেনা, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আঈয়াডমক, আরজেডি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার থেকেই দলীয় সাংসদরা ব্যস্ত রয়েছেন সভার আয়োজনে।
দিল্লিতে বিজেপি-র বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক মঞ্চে আনতে পারলে কেন্দ্রীয় সরকারকে ‘কড়া বার্তা’ দেওয়া যাবে বলে মনে করছে তৃণমূল