অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল হবে বুধবার দুপুরে। তার আগে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। যে এলাকাগুলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেখানে পৌঁছে গিয়েছে সেনাবাহিনী। উদ্ধারকার্যের জন্য আগে থেকেই মোতায়েন করা হয়েছে NDRF-এর একাধিক দল। সমুদ্র থেকে ফিরিয়ে আনা হয়েছে মৎসজীবীদের। যাঁদের পাকা বাড়ি নেই, তাঁদের নিয়ে এসে রাখা হয়েছে স্কুলবাড়ি এবং সরকারি দফতরে।