মনে মেঘ জমেছে? সারাটা দিন মুখ ভার? আপনি রাখী সাওয়ান্তের ভিডিও দেখেন না বুঝি? না, সাইকোলজিস্টরা এমন পরামর্শ এখনও দেননি, তবে ভবিষ্যতে এ দাওয়াই দিলেও দর্শক খুব অবাক হবেন কি? এই যেমন গতকালই কী একখানা কাণ্ড ঘটিয়েছেন কন্ট্রোভার্সি কুইন! স্পাইডারম্যানের সাজে, মানে হ্যাঁ পোশাকের ওপর লাল আন্ডার ওয়ার সমেত, মুখে রং টং মেখে রাখী কোথায় পৌঁছে গেছেন জানেন? বিগ বস ওটিটি হাউজের সামনে। দাবি টা কী?, না বিগবস কথা রাখেনি, ডাকবে বলেও ডাকেনি এই সিজনে?
বিগ বস হাউজের বাইরে রাখা মাদুরে ভুখ হরতালে বসলেন রাখী। আর তারপরই সামনে রাখা আপেলে কুটুস করে একটা কামড়! সামনের ফোটোগ্রাফার মনে করিয়ে দিলেন, "ম্যাডাম আপনি ভুখ হরতালে'!
রাখী নিজেও এই শোয়ের এক প্রাক্তন প্রতিযোগী, তাই বিগবসের মনে রাখাই উচিত ছিল তিনি ঠিক কী কী পারেন, আর পারেন না, বাকি প্রতিযোগীদের কতটা মনোরঞ্জন করতে পারেন? রাখীকে না ডাকাটা সত্যিই অবিচার নয়, বলুন?