নির্বাচনী প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।।মঙ্গলবার মেজিয়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বিজেপি ভেবেছিল আমি এক পায়ে খেলতে পারব না। আমি এমন খেলা খেলব, ভাবতে পারবে না। খেলা হবে, জেতাও হবে ৷" এদিনই সবংয়ের সভায় বিজেপি সাংসদ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পাল্টা বলেন, "দিদি, আমরা সৌরভের মতো ৬ মারব ৷ সৌরভ চাইলেই স্টেপ আউট করে ছয় মারতেন। বাংলার মানুষও তৃণমূলকে স্টেপ আউট করে মাঠের বাইরে ফেলতে মনস্থির করেছেন।" সবংয়ের সভা থেকে এভাবেই আক্রমণ শানালেন রাজনাথ ।