শনিবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করেছিলেন। রবিবার মাতৃহারা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা রাজীব ব্যানার্জি। রবিবার দুপুরে জীবনাবসান হয় শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়ের। সন্ধেয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান রাজীব ব্যানার্জি। বিজেপিতে থেকেই সম্প্রতি বেশকয়েকবারই বেসুরো হতে দেখা গেছে রাজীব ব্যানার্জিকে। বিজেপি ছেড়ে তবে কি রাজীবও তৃণমূলের পথে, শনিবার সন্ধেয় কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের পর জোরালো হয়েছে এই জল্পনাও।