এবার নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডোমজুড়ে পোস্টার পড়ল। শনিবার সকালে বাঁকড়া এলাকায় বেশকিছু পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, বাংলায় বিশ্বাসঘাতকদের কোনও ঠাঁই হবে না। ওই পোস্টার এবং ফ্লেক্সে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা না থাকলেও নিচে লেখা রয়েছে ডোমজুড় তৃণমূল কংগ্রেস কর্মী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।