মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগাদানের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে গেলেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কুণাল ঘোষের বাডিতে হাজির হন রাজীব। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে। রাজনৈতিক মহলের একাংশের মত, তৃণমূলে ফিরতে চেয়েই কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেছিলেন রাজীব ব্যানার্জি। তবে কি এবার মুকুলের পথেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছেন রাজীব ব্যানার্জিও ? কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের পর অন্তত তেমনটাই জল্পনা রাজনৈতিক মহলে