তৃণমূলের পর বিজেপিতে গিয়েও এবার বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতার ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা? ফেসবুক পোস্টে রাজ্যের প্রাক্তন মন্ত্রী লিখেছেন, “সমালোচনা তো অনেক হল….মানুষের বিপুল সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না।”এরই পাশাপাশি রাজীব লিখেছেন,“আমাদের সকলের উচিত রাজনীতির উর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস-এর মতো দুর্যোগে মানুষের পাশে থাকা।”রাজীবের এই বিস্ফোরক পোস্ট কার্যত ফের একবার তাঁর দলবদলের জল্পনা একধাক্কায় অনেকটা উস্কে দিয়েছে