রাজীবকে দলে না ফেরানোর দাবিতে ডোমজুড়ে মিছিল তৃণমূলের

Updated : Jun 14, 2021 17:00
|
Editorji News Desk

পোস্টারের পর এবার প্রকাশ্য মিছিল। দাবি একটাই, কোনওমতেই দলে ফেরানো যাবে না রাজীব বন্দ্যোপাধ্য়ায়কে। এই দাবিতেই এবার ডোমজুড়ের সলপ বাজার থেকে বটতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার মিছিলে সামিল হলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। হাওড়া-আমতা রোডে শেষ হয় মিছিল,সেখানে পথঅবরোধ করেন তৃণমূল কর্মীরা।সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ডোমজুড়ের সলপ বাজারের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে পোস্টার ও ফ্লেক্স নিয়ে হাওড়া আমতা রোডের উপর বিক্ষোভ দেখাতে থাকেন।  রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকাও দাহ করা হয়। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে কোনওমতেই দলে ফেরানো যাবে না। 

Rajib BanerjeeTMC

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর