তৃণমূলের একুশে জুলাইয়ের পাল্টা আজ শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে বিজেপি । দিল্লিতে রাজঘাটে ধর্নায় নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।ধরনা কর্মসূচিতে দেখা গেছে BJP সাংসদ অর্জুন সিং ,দেবশ্রী চৌধুরী সহ একাধিক সাংসদ,নেতাকে।
গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও এই স্লোগানেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা।ভোট পরবর্তী হিংসা ,সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যুতে শাসক তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি নেতারা। দিল্লিতে তৃমমূলের শহিদ দিবস কর্মসূচি নিয়েও কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতার কটাক্ষ, যারা রাজ্য চালাতে পারেনা ,তারা সামলাবেন দিল্লি। এই ভাবনাকেই হাস্যকর বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।