'৪ নেতার গ্রেফতারির সঙ্গে বিজেপির সম্পর্ক নেই' মন্তব্য রাহুল সিনহার

Updated : May 17, 2021 12:43
|
Editorji News Desk

নারদাকাণ্ডে গ্রেফতার সোমবার করা হয়েছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মদতেই সবাইকে বেআইনিভাবে গ্রফতার করা হচ্ছে বলে দাবি তৃণমূলের। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, "তৃণমূলের যে চারজন নেতাকে গ্রেফতার হয়েছে তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই নারদাকাণ্ডের অপরাধে তাঁদের গ্রেফতার করেছে। কিন্তু, তৃণমূল কংগ্রেস রাজনীতির ঢাল ব্যবহার করে বিজেপিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। বিজেপির এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরা নিজেদের কুকর্মের জন্য গ্রেফতার হয়েছেন। এটা অপরাধ তন্ত্র। এর সঙ্গে রাজনীতিক তন্ত্রের কোনও সংযোগ নেই।"

Rahul Sinha

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর