করোনা মোকাবিলায় 'ব্যর্থতা' নিয়ে মোদীকে চিঠি রাহুলের

Updated : May 07, 2021 13:31
|
Editorji News Desk

দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। চিঠির শুরুতে কোভিড পরিস্থিতি সামলতে সরকারের কী করা উচিত, তা নিয়ে একাধিক পরামর্শ দিয়েছেন রাহুল। চিঠি শেষের দিকে এসে কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি। রাহুল লিখেছেন, ‘কোভিড পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা দেশকে ফের অবশ্যম্ভাবী লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে’। রাহুল মনে করেন, মোদী সরকার করোনার বিরুদ্ধে আগেভাগে জয় ঘোষণা করে দিয়েছিল। সেই কারণেই আজ দেশের এই অবস্থা। যা পরিস্থিতি, তাতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার মুখে। এর আগে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিও তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে।

CongressRahul GandhNarendra ModiCOVID 19BJP

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার