বৃহস্পতিবার থেকেই রেল ছাড়া গণপরিবহণে ছাড় দিয়েছে রাজ্য। বেসরকারি বাস রাস্তায় নামার কথা থাকলেও তা কার্যকরী হয়নি। কলকাতার রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা একেবারে হাতেগোনা। একই ছবি জেলাতেও। দেখা মেলেনি বেসরকারি বাসের। বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দেখা মেলেনি বেসরকারি বাসের।বারাসতের চাঁপাডালি তিতুমীর বাসস্ট্যান্ড থেকে বেসরকারি বাস চালু হলেও তা নেহাতই হাতে গোনা।অনেকেই বাস নামাননি।দক্ষিণ ২৪পরগনার বারুইপুর,সোনারপুর,ক্যানিং, ডায়মন্ডহারবারে বেসরকারি বাসের দেখা মেলেনি।ভরসা অটোয়।দক্ষিণ ২৪ পরগনার মতোই ছবি বীরভূমে। অধিকাংশ বেসরকারি বাস মালিকই বাস নামানি। নায্য ভাড়ার তিনগুণ টাকা বেশি গুণে অটোতেই গন্তব্যে রওনা দিতে বাধ্য হচ্ছেন অফিস যাত্রীরা।