জল্পনার অবসান। সূত্রের খবর, তৃণমূলে যোগ দিচ্ছেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। কয়েকদিন ধরেই তৃণমূলের সঙ্গে কথা চলছিল প্রণব-পুত্রের। সোমবার বিকেল ৪টেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার কথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের। মাসখানেক ধরেই প্রাক্তন কংগ্রেস সাংসদের তৃণমূলে যোগদানের খবর উঠে এসেছে শিরোনামে। প্রণব পুত্রের সঙ্গে তৃণমূল নেতৃত্বের সাক্ষাত সেই জল্পনাকে আরও উসকে দেয়। সূত্রের খবর, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবারই তৃণমূলে যোগ দিচ্ছেন প্রণব পুত্র অভিজিত মুখোপাধ্যায়