আজ বলিউড অভিনেত্রী প্রাচী দেশাইয়ের( Prachi Desai )জন্মদিন। প্রাচী ( Prachi Desai )জি টিভির সফল ধারাবাহিক নাটক কাসাম সে এর প্রধান নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন কর্মজীবন শুরু করেন।
এছাড়াও তিনি ২০০৮ সালের চলচ্চিত্র রক অন এ অসাধারণ অভিনয়ের মাধ্যমে বলিউডের রাজ্যে প্রবেশ করেন।
প্রাচীর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই (২০১০), বল বচ্চন (২০১২) এবং আই, মি অর মে (২০১৩)। তিনি ভারতের গোয়া পর্যটন ও নিউট্রেজিনা পণ্যের মুখপাত্র, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।