পর্ন ফিল্ম মামলায় রাজ কুন্দ্রার(Raj Kundra) জামিনের আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট।
এর পাশাপাশি রায়ান থর্পের আবেদনও খারিজ হয়ে যায়। ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে ও মুক্তির দাবিতে আবেদন জানিয়েছিলেন তাঁরা।হাইকোর্টের আদেশে বলা হয়েছে, রাজ কুন্দ্রাকে পুলিশ হেফাজতে দেওয়ায় ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে কিছু ভুল নেই।
২৭ জুলাই মুম্বইয়ের আদালত রাজ কুন্দ্রা(Raj Kundra) ও তাঁর সহযোগী রায়ান থর্পকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে(Raj Kundra)।
গত ১৯ জুলাই তাঁর পাশাপাশি এই মামলায় আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও