Fake Police: পুলিশ অফিসারের ভুয়ো পরিচয়ে প্রতারণার অভিযোগ। গ্রেফতার এক ব্যক্তি।
কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বরানগরের বাসিন্দা অনিরুদ্ধ দত্তকে।
বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পুলিশের উর্দি পরে ঘুরে বেরাতেন অনিরুদ্ধ। বরানগরের ময়রাডাঙার বাসিন্দা রথিন মল্লিকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে বরানগর থানার পুলিস।
রথিন বাবুর অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার থেকেও বড় অঙ্কের টাকা নিয়েছিল অনিরুদ্ধ। তদন্তে নামতেই ফাঁস হয় আসল কীর্তি।
এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। ধৃতের বাড়ি থেকে ভুয়ো পরিচয়পত্র ও পুলিশের এক সেট উর্দি উদ্ধার হয়েছে