আজ রাজ্যে একটানা তিনটি সভা প্রধানমন্ত্রীর

Updated : Apr 12, 2021 08:04
|
Editorji News Desk

রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ আগামী শনিবার। গত কয়েক দফার মতো সেই দিনও রাজ্যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সোমবার তিনি আসছেন ৩টি কর্মসূচি নিয়ে। এটাই বাংলায় একদিনে তাঁর সর্বাধিক সভা। প্রথমে পশ্চিম বর্ধমানের তালিত-এ সভা মোদীর। এর পরে নদিয়ার কল্যাণী ও উত্তর ২৪ পরগনার বারাসতে ২টি সমাবেশে থাকবেন তিনি।

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাকি যে ৪ দফার ভোটগ্রহণ রয়েছে, তার আগে মোট ৪ বার রাজ্যে আসবেন মোদী। সোমবারের ৩টি সভার পরে ১৭ এপ্রিল, শনিবার পঞ্চম দফার ভোটগ্রহণের দিনে তাঁর সমাবেশ হওয়ার কথা পশ্চিম বর্ধমানের আসানসোল এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ২২ এপ্রিল, বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণের দিনও দু’টি সভা হওয়ার কথা মালদহ এবং মুর্শিদাবাদে। তবে সপ্তম দফায় ভোটগ্রহণের দিন প্রধানমন্ত্রীর কোনও সভা থাকছে না রাজ্যে।

PMModiTMCPM ModiBJP

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর