তালিবানের (Taliban) দখলে চলে যাওয়া আফগানিস্তান (Afghanistan) থেকে বুধবার সকালে বাড়ি ফিরেছেন নদীয়ার তেহট্টের হাউলিয়া মোড়ের বাসিন্দা পিটার মণ্ডল। তিনি আফগানিস্তানে আমেরিকার সেনা ছাউনিতে কাজ করতেন। পাঁচ বছর আগে পেশাসূত্রে আফগানিস্তানে যান।
কাবুলে আমেরিকার সেনা ছাউনিতে ক্যাটারিং-এর কাজ করতেন। পিটারের দাবি, বাইরের পরিস্থিতি খারাপ হলেও তিনি সেনা ছাউনিতে নিরাপদে ছিলেন।
ভারত সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিরাপদে বাড়ি ফিরতে পেরে খুশি পিটার।