মা হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। মধ্য কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, মা এবং সদ্যোজাত সন্তান দু'জনেই ভালো হয়।
অভিনেত্রী তথা বসিরহাট লোকসভার TMC সাংসদ বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বৃহস্পতিবার সকালেই ইনস্টাগ্রামে দেওয়ালে হাসপাতাল থেকেই ছবি পোস্ট করেন নুসরত। সেই ছবিতে নায়িকার দুৃ-চোখে দেখা গিয়েছিল হবু সন্তানের জন্য প্রতীক্ষা।
অভিনেত্রী ওই পোস্টেবার্তাদিয়েছিলেন- ‘Faith Over Fear’। কিন্তু অন্তঃসত্ত্বা নায়িকাকে তাঁর ঠোঁট নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ট্রোলাররা। তবে সে সব পেরিয়ে মা হলেন নুসরত।