মা হয়েছেন মাত্র সপ্তাহ দুয়েক আগে। এখন রাতদিনের সংসার ছেলে ঈশানকে নিয়েই কাটছে মা নুসরতের(Nusrat Jahan)। ছেলের রাতের বায়নাক্কায় রাতের ঘুম উড়েছে অভিনেত্রীর(Nusrat Jahan)।
মা হওয়ার পর বুধবার প্রথম বার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। সংবাদমাধ্যমের কাছে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। মা হওয়ার শরীর মেনটেন করার জন্য কী ডায়েট চার্ট ফলো করছেন নুসরতা?
সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত মেদ ঝরাতে বিশেষ কোনও ডায়েট মেনে চলছেন কি না, সেই বিষয়েও জানতে চাওয়া হয়।
সাংসদ-তারকা জানান, ছেলে ঈশানকে তিনি স্তন্যপান করাচ্ছেন। তাই নিজের খাওয়াদাওয়ার ক্ষেত্রে কোনও ত্রুটি রাখছেন না তিনি।
নতুন মাতৃত্বের কারণে চেহারা পরিবর্তন স্বাভাবিক বলে মনে করেন নুসরত(Nusrat Jahan)। তিনি বলেন, “এ সব ভাবলে মাতৃত্বের অনুভূতিটাই উপভোগ করা যাবে না। তাই আমার শরীরের সঙ্গে কী হচ্ছে, চুল বা ত্বকের সঙ্গে কী হচ্ছে, সেটা না ভেবে এই অনুভূতিটাকে উপভোগ করা উচিত।”