জলপাইগুড়িতে অজানা জ্বরে আক্রান্ত শিশুদের কারো শরীরেই করোনাভাইরাস থাকার প্রমাণ মেলেনি। তবে শিশুদের রক্তে নমুনা কলকাতার স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে পাঠানো হবে। সেখানে পরীক্ষা করে দেখা হবে, রক্তে ডেঙ্গু, চিকনগুনিয়া বা JE রয়েছে কিনা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু হাজরা একথা জানিয়েছেন।
সোমবার বিকেলে জলপাইগুড়ির জ্বরের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান মেডিক্যাল কলেজের ৫ চিকিৎসকের প্রতিনিধি দল। হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখেন তাঁরা।
ডাক্তার শান্তনু হাজরা জানান, উদ্বেগের কোনো কারণ নেই৷ আবহাওয়া পরিবর্তনের কারণেই এই জ্বর৷