Presidency University: প্রেসিডেন্সিতেও নয় প্রবেশিকা, বিজ্ঞপ্তি জারি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

Updated : Jul 09, 2021 08:53
|
Editorji News Desk

রাজ্যের অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো এ বার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা বিগত কয়েক বছর ধরে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিচ্ছে। 

বুধবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দেওয়া হয়, অতিমারী আবহে স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। শেষ পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি নিতে হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া জানান, ইতিমধ্যে তাঁদের সিদ্ধান্ত হয়েছে যে, প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে সেই সব পরীক্ষার দিনক্ষণও জানানো হয়েছে। হাজার হাজার পড়ুয়া ইতিমধ্যে আবেদনও করেছেন। পরে অবশ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এ দিন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, আপাতত একক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। ভর্তির কাউন্সেলিংও হবে না।

Entrance ExamPresidency University

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর