চাকরির নামে ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। কোচবিহারে বিজেপি সাংসদের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে তুঙ্গে তৃণমূল (TMC)-বিজেপি (BJP) তরজা। আইন আইনের পথে চলবে ,পাল্টা জবাব বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।